AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৫ যাত্রী



ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৫ যাত্রী

ঝিনাইদহের কোটচাঁদপুরে বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় বাসচালক আহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাসের পাঁচ যাত্রী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে কোটচাঁদপুর উপজেলার আমবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দর্শনার কার্পাসডাঙ্গা কাউন্টার থেকে রাত ৩টার দিকে ঢাকা মেট্রো-ব-১৩-২৬৩৭ নম্বরের গোল্ডেন লাইন পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। কোটচাঁদপুর কাউন্টার থেকে পাঁচজন যাত্রী ওঠার পর বাসটি আমবাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক সজোরে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় বাসচালক আশানুর রহমান (৪০) আহত হন। তবে বাসে থাকা পাঁচ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কোটচাঁদপুর বাস কাউন্টারের প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, বাসটিতে যাত্রী সংখ্যা কম ছিল। কোটচাঁদপুর থেকে পাঁচজন যাত্রী উঠেছিলেন। দুর্ঘটনায় তাঁদের কেউ আহত হননি। আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং যাত্রীদের অন্য একটি পরিবহনে ঢাকায় পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!