AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে হেরোইনসহ বাসযাত্রী গ্রেপ্তার, নেপথ্যের গডফাদার খুঁজছে ডিএনসি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
০৭:৩৫ পিএম, ২২ জুলাই, ২০২৬

রাজশাহীতে হেরোইনসহ বাসযাত্রী গ্রেপ্তার, নেপথ্যের গডফাদার খুঁজছে ডিএনসি

রাজশাহীর গোদাগাড়ীতে বাসে তল্লাশি চালিয়ে দেড় কেজি হেরোইনসহ ইকবাল হাসান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সারইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ‘কর্ণফুলী (মহানন্দা স্পেশাল)’ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের পেছনের সারির মাঝের আসনে বসে থাকা ইকবাল হাসানের সঙ্গে থাকা একটি অ্যাশ রঙের স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ১৫টি পলিথিনের প্যাকেট উদ্ধার করা হয়।

প্যাকেটগুলো কাপড় ও স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট দেড় কেজি বাদামি রঙের গুঁড়া হেরোইন পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে একটি সামসাং গ্যালাক্সি এ১৬ মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তার ইকবাল হাসান রাজশাহীর পুঠিয়া পৌরসভার রামজীবনপুর গ্রামের সাইদুল ইসলাম ও হাসনা হেনা দম্পতির ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(গ) ও ৪১ ধারায় গোদাগাড়ী মডেল থানায় মামলা হয়েছে।

ডিএনসি কর্মকর্তারা জানান, এই চালানের সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্তে তদন্ত চলছে। গ্রেপ্তার ইকবালের মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে হেরোইনের মূল সরবরাহকারী এবং নেপথ্যের গডফাদারদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!