ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় গৌরীপুর অফিসার্স ক্লাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গৌরীপুর-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কারিগরি পরামর্শক হিসেবে সহযোগিতা করে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড (BETS)।
কর্মশালায় জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান, কোর রোড নেটওয়ার্ক, জিআইএস-ভিত্তিক তথ্য সংগ্রহ, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ পদ্ধতি নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
গৌরীপুর উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা,অ্যানালিস্ট ফেরদৌস হাসনাত রাতুল জিআইএস ,সাংবাদিক বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন সামাজিকভাবে দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
কর্মশালায় বক্তারা বলেন, জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর ও তথ্যনির্ভর হবে। এতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং স্থানীয় জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

