AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোবাইল ও টিভিতে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৯ পিএম, ১৯ জুলাই, ২০২৬

মোবাইল ও টিভিতে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের সেরা দল স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে তুমুল উচ্ছ্বাস।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন বিশ্বমঞ্চেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়।

বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি দেখার একাধিক ব্যবস্থা রয়েছে। টেলিভিশনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টিভি সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে। কেবল বা ডিটিএইচ সংযোগের মাধ্যমে সহজেই উপভোগ করা যাবে ফাইনালের উত্তেজনা।

স্মার্টফোন, ট্যাবলেট কিংবা স্মার্ট টিভিতে খেলা দেখতে আগ্রহীদের জন্যও রয়েছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম। নির্ধারিত সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিনে সরাসরি ফাইনাল দেখা যাবে। এসব প্ল্যাটফর্ম উচ্চমানের লাইভ স্ট্রিমিং সুবিধা প্রদান করায় ঘরে বা বাইরে থেকেও সহজে ম্যাচ উপভোগ করা সম্ভব।

এ ছাড়া অনলাইনভিত্তিক স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপেও ফাইনাল ম্যাচ সম্প্রচার করা হবে। ইন্টারনেট সংযোগ থাকলেই স্মার্ট ডিভাইসের মাধ্যমে বিশ্বের অন্যতম আলোচিত এই ফুটবল ম্যাচটি দেখা যাবে।

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই হাইভোল্টেজ ফাইনাল ঘিরে বাংলাদেশেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। টেলিভিশন কিংবা অনলাইন—যে মাধ্যমই বেছে নিন, ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন আরেকটি স্মরণীয় বিশ্বকাপ ফাইনালের সাক্ষী হতে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!