AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা’ শীর্ষক সেমিনার


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৪:৫৩ পিএম, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা’ শীর্ষক সেমিনার

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে শনিবার (১৮ জুলাই) ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসায়িক সম্ভাবনা, চিকিৎসা সেবা ও ভিসা-সংক্রান্ত’ বিষয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মালিশা গ্রুপ ও আরশি গ্লোবাল কেয়ারের যৌথ উদ্যোগে আয়োজিত এ তথ্যবহুল সেমিনার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে চীনের শিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবা খাতের অভিজ্ঞ প্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. হাসান আলী, ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মো. জাহাঙ্গীর এবং রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান ডা. মোরশেদ জামান মিয়া। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা এবং আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরের সভাপতি মো. এ. কে. এম. সারোয়ার জাহান প্রিন্স।

সেমিনারে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর কোষাধ্যক্ষ প্রফেসর ডা. সেতাউর রহমান এবং রাকসুর ভিপি মো. মোস্তাকুর রহমান জাহিদ।

দিনব্যাপী এ সেমিনারে চারটি প্রধান বিষয়ের ওপর আলোকপাত করা হয়। বিষয়গুলো হলো—চীনে স্টুডেন্ট ভিসা ও উচ্চশিক্ষার সুযোগ, চীনে ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, চীনে উন্নত চিকিৎসাসেবা ও মেডিকেল ভিসা এবং ভিসা প্রসেসিং-সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ। বক্তারা উন্নত চিকিৎসার জন্য চীনে যাওয়ার সুযোগ-সুবিধা, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং উচ্চশিক্ষা ও ব্যবসার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজক প্রতিষ্ঠান আরশি গ্লোবাল কেয়ারের পক্ষ থেকে জানানো হয়, বিদেশে শিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবার প্রয়োজনে তারা দীর্ঘদিন ধরে বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করে আসছে। সেমিনারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, ব্যবসায়ী ও আগ্রহী সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!