AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৪:৪৯ পিএম, ১৮ জুলাই, ২০২৬

পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

নরসিংদী-২ আসনকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে পলাশ থানা বিএনপি।

শনিবার (১৮ জুলাই) সকালে পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা।

তিনি বলেন, ঘোড়াশাল পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের করা শারীরিক নির্যাতন ও কানে কামড় দেওয়ার অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বিএনপির দাবি, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি বানোয়াট মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর যুবদলের নতুন কমিটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে গঠিত হয়েছে।

এ সময় আরও অভিযোগ করা হয়, যুবদলের সাবেক নেতা সাইদুর রহমান হুমায়ুন ব্যক্তিগত স্বার্থে দল ও সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছেন। লিখিত বক্তব্যে দাবি করা হয়, তিনি বিগত ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা পরিচালনা করেছেন এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁর ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।

এছাড়া দাবি করা হয়, সম্প্রতি যুবদলের কোনো পদ না পেয়ে তিনি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। পলাশ ফার্টিলাইজার পিএলসিকে ঘিরে তাঁর আনা চাঁদাবাজির অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক বলে দাবি করে পলাশ থানা বিএনপি।

সংবাদ সম্মেলনে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নবগঠিত উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এম. এ. বাছেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপনসহ বিভিন্ন নেতাকর্মী।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!