AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২


Ekushey Sangbad
আব্দুল মোমেন, নালিতাবাড়ী, শেরপুর
০৪:৪৬ পিএম, ১৮ জুলাই, ২০২৬

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামের মৃত একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আবদুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ফিরে শহিদুল ইসলাম অটোরিকশাযোগে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে অজ্ঞাত কারণে অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও যাত্রীর মৃত্যু হয়। শনিবার ভোরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে রাখা বালুর স্তুপে অটোরিকশাটি সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

আবার কারও কারও ধারণা, অজ্ঞাত কোনো ভারী যানবাহনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যেতে পারে।

নালিতাবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!