জামালপুরের সরিষাবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের সদস্যদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা, মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে, ব্যাপ্টিস্ট এইড-বিবিসিএফের পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের উপদেষ্টা পাস্টর খোকন রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) জামাল উদ্দিন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলিম, আব্দুস সালাম, শাহিনুর ইসলাম ও সুলতান মাহমুদ এবং বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সংগঠক আবুল হোসেন।
অনুষ্ঠানে প্রান্তিক শিশুদের শিক্ষায় উৎসাহিত করা এবং তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা ও জীবিকাভিত্তিক উপকরণ বিতরণ করা হয়।
এ সময় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী শিশু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

