পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের ২২ নম্বর টুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম আকরাম খান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদুর রহমান, মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন দুলাল কাজী, জেলা তাতীদলের সভাপতি জাকির হোসেন মোল্লা, সমাজসেবক জাহাঙ্গীর খান এবং আনোয়ার হোসেন হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি লিজা আক্তার, অভিভাবক সদস্য সওকত মাতুব্বর, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

