AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে উদ্ধারকৃত ৮৪ একর সংরক্ষিত বনভূমিতে ৮৪ হাজার গাছের চারা রোপণ



পীরগঞ্জে উদ্ধারকৃত ৮৪ একর সংরক্ষিত বনভূমিতে ৮৪ হাজার গাছের চারা রোপণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অবৈধ দখলমুক্ত করে উদ্ধার করা বন বিভাগের প্রায় ৮৪ একর গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমিতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার বাঁশগাড়া মৌজায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বাঁশগাড়া মৌজার ৮৪ একর সংরক্ষিত বনভূমি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দখলের চেষ্টার মুখে ছিল। সম্প্রতি উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে জমিটি উদ্ধার করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়। উদ্ধারকৃত ওই জমিতে ৮৪ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে।

সরকারি সম্পত্তি ও গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি হিসেবে চিহ্নিত করতে উদ্ধারকৃত জমির বিভিন্ন স্থানে সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার, দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ, পীরগঞ্জ বন বিভাগের কর্মকর্তা মহসিন আলী, বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং পীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

পীরগঞ্জ বন বিভাগের কর্মকর্তা মহসিন আলী জানান, তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে দীর্ঘদিন ধরে দখলের চেষ্টায় থাকা ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।

বন বিভাগ জানিয়েছে, সরকারি সংরক্ষিত বনভূমি রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান, নজরদারি এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!