AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিয়ের এক বছরের মাথায় বাউফলে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৫:০৫ পিএম, ১২ জুলাই, ২০২৬

বিয়ের এক বছরের মাথায় বাউফলে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

পটুয়াখালীর বাউফলে বিয়ের মাত্র এক বছর তিন মাসের মাথায় দোলা মনি (১৯) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকাল থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর শাশুড়ি মলিনা (৫১) বাদী হয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৬০৩, তারিখ: ১২ জুলাই ২০২৬।

পারিবারিক ও জিডি সূত্রে জানা যায়, বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাংড়া গ্রামের বাসিন্দা মলিনার বড় ছেলে মো. রেজাউল ফকির (৩৩) ঢাকায় ব্যবসা করেন। প্রায় এক বছর তিন মাস আগে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লাভনা গ্রামের দুলাল সরদারের মেয়ে দোলা মনির সঙ্গে ইসলামী শরিয়াহ অনুযায়ী তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে দোলা মনি শাশুড়ির সঙ্গে গ্রামের বাড়িতেই বসবাস করছিলেন।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১০ জুলাই রাতে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে আনুমানিক সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। পরদিন শনিবার সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে শাশুড়ি দেখতে পান, দোলা মনি তাঁর কক্ষে নেই। পরে গ্রামের বিভিন্ন স্থান, বাবার বাড়ি এবং সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজ দোলা মনির বয়স ১৯ বছর। তাঁর উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাথার চুল প্রায় ২ ফুট লম্বা, মুখমণ্ডল গোলাকার এবং স্বাস্থ্য স্বাভাবিক। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল হলুদ রঙের কামিজ ও ওড়না। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিডির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!