বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
১২জুলাই, রবিবার বিকেলে এ কার্যক্রমের আয়োজন করেছেন কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা ও লন্ডন প্রবাসী মোঃ নাসের চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মনসুর আহমেদ চৌধুরী, মিসেস রোকেয়া আকতার, মিসেস নাছিমা আজিম এবং মোঃ নুরুল আজিম (পরিচালক, শেভরন বোয়ালখালী শাখা ও ঢাকা ডেল্টা মেডিকেল অ্যান্ড কলেজ)।
আয়োজকদের পক্ষ থেকে পানিবন্দি ও অসহায় পরিবারগুলোর মাঝে চাল, সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

