AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৫:৪২ পিএম, ১২ জুলাই, ২০২৬

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিমুদ্দিন বাবু ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু ফকির ওই এলাকার জহুরুল ইসলাম ফকিরের ছেলে। তিনি রাজমিস্ত্রির পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজও করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে প্রতিবেশী ফুফা আব্দুর রহিম বাড়িতে সিলিং ফ্যান মেরামতের কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন বাবু ফকির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই বাবু ফকিরের মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

১নং চরপাকেরদহ ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য জগলুল পাশা জানান, কোয়ালিকান্দী উত্তর পাড়া বাবু নামে এক যুবক বিদ্যুৎ স্পর্শে মারা গেছে। ছেলেটি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তবে মাঝে মধ্যে বিদ্যুৎয়ের কাজও করতেন।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!