AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন ও বৃক্ষরোপণ



নান্দাইলে জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন ও বৃক্ষরোপণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দীন।

রোববার (১২ জুলাই) বিদ্যালয় পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রামার মো. আকতারুজ্জামান।

পরিদর্শন শেষে অতিথিরা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে নারিকেল, আম ও বরইয়ের চারা রোপণ করেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্জিয়া রেবেকা সুলতানা অতিথিদের স্বাগত জানান এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে অতিথিরা শিক্ষার মানোন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ ধরনের পরিদর্শন ও দিকনির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!