AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ



বোয়ালখালীতে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৬ নম্বর পোপাদিয়া ইউনিয়নের পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহর পক্ষ থেকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এস. এম. সেলিমের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রথম দিনের কর্মসূচিতে পানিবন্দি অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

ত্রাণ বিতরণকালে পোপাদিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। তারা জানান, তারেক রহমানের নির্দেশনায় এবং সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহর পক্ষ থেকে পোপাদিয়া ইউনিয়নের পানিবন্দি মানুষের জন্য এ ধরনের ত্রাণ সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!