রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর উদ্দিন রাজুর উদ্যোগে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড, উগলছড়ি আশ্রয়কেন্দ্র এবং বন্যাকবলিত বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুমান এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, নূর উদ্দিন রাজু করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করে আসছেন। এবারও বন্যাকবলিত মানুষের জন্য তার পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

