AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্দরে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যা মামলার আসামি নাক্কী সজিব গ্রেপ্তার



বন্দরে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যা মামলার আসামি নাক্কী সজিব গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হোসিয়ারি শ্রমিক জোবায়ের (১৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাক্কী সজিবকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শনিবার (১১ জুলাই) দুপুরে র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার নাঈমুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জোবায়ের বন্দর উপজেলার এনায়েতনগর এলাকার বাসিন্দা এবং হাজীপুর এলাকার একটি হোসিয়ারি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ৩ জুন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এনায়েতনগরের কল্যান্দী ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা জোবায়েরের গলায় ধারালো ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র দাবি করে। তিনি বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোমরের নিচে বাম পাশে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি রেডমি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

জোবায়েরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. জাহাঙ্গীর হোসেন কালু বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ এবং র‍্যাব-১০, সিপিএসসি লালবাগের যৌথ আভিযানিক দল শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার যাত্রাবাড়ী থানার ডেমরা মহাসড়কের পাশে প্রিন্স রেস্তোরাঁর সামনে বিশেষ অভিযান চালায়। অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি নাক্কী সজিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাক্কী সজিব বন্দর উপজেলার কল্যান্দী খালপাড় এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!