AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙায় পারিবারিক কহলের জেড়ে যুবকের আত্মা হত্যা


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
১০:৪০ পিএম, ১১ জুলাই, ২০২৬

মাটিরাঙায় পারিবারিক কহলের জেড়ে যুবকের আত্মা হত্যা

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় পারিবারিক কহলের জেড়ে এক যুবকের আত্মাহত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই)  মাটিরাঙা পান বাজার এলাকার ভাড়া বাসায় এঘটনা ঘটে।

নিহত মাহিন উদ্দিন (২৫) সে মাটিরাঙা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো:জহির উদ্দিনের ছেলে।

স্থানীয়দের  সূত্রে জানা যায়, ভাড়া বাসায় উঠার পর থেকে এই দম্পতির মাঝে মধ্যে চিৎকার চেচামেচির শব্দ শুনা যেত। কেউ কখনো তেমন কর্ণপাত করতো না। কিন্তু বেশ কিছুদিন যাবত তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়াঝাটি লেগেই থাকতো। হয়তো এ কারনে এমন ঘটনা ঘটিয়েছে বলে জানান তারা।

এদিকে নিহত মাহিন উদ্দিনের স্ত্রী মা‌লেকা (১৯) জানান, তারা ২ জ‌নেই মাদকাসক্ত। নেশা যোগাড়ের  টাকা নিয়ে প্রতিনিয়ত তাদের মধ্যে বাকবিতন্ডায় লেগেই থাকতো। আজ দুপুরে তার কাছে নেশার টাকা চাওয়ায় দিতে অস্বীকৃ‌তি জানালে সে ক্ষিপ্ত হয়ে যায়।

আমাদের (স্বামী-স্ত্রীর) ব্যাক্তিগত ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিলে দু‍‍`জনার মধ্যে আবার ঝগড়া বেধে যায়। তাই আমি বাড়িতে থেকে বের হয়ে হয়ে কিছুক্ষণের জন্য অন্যত্র চলে যাই। বিকাল হয়ে যাওয়ায় বাড়ি ফিরে এসে দেখি জানালার সাথে মাহিন ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে। এ দেখে আমি চিৎকার দিলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মাটিরাঙ্গা থানার ওসি শাহেদ উদ্দিন জানান , খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি  করে। এবং লাশের ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এবংএ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!