AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন: মঈন খান


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৯:৩৯ পিএম, ১১ জুলাই, ২০২৬

নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সারাদেশে ঋণ প্রকল্প ছাড়াও নারীর অধিকার, গণতন্ত্র ও উন্নয়ন প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন।  আমার স্নেয়ময়ী মা খোরশেদা বানু খান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের নিগৃহীত মানুষের পক্ষেও কাজ করে গেছেন।

তিনি শনিবার (১১ জুলাই) বিকেলে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তাঁর মা বেগম খোর্শেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

মঈন খান সবার উদ্দেশ্যে আরো বলেন, আপনারা নিজের অধিকার সম্বন্ধে সচেতন হয়ে উঠুন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের অধিকার যতক্ষণ না নিজেরা আপনারা কেড়ে নেবেন, ততক্ষণ কিন্তু কেউ তা দেবে না।

আমরা বড়জোর আপনাদের পাশে দাঁড়াতে পারি, সহায়তা করতে পারি, সেটি আমরা খান পরিবার প্রতিনিয়ত করে আসছি। সেটি যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত করে যেতে পারি সেই জন্য সকলেই আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে এনে একটি সুসম সমাজ প্রতিষ্ঠারও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড. আব্দুল মঈন খানের সহধর্মীনী রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দি মিলিনিয়াম ইউভার্সিটির ভাইস চেন্সেলর অভিনয় চন্দ্র সাহা, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল আল-ফারুক, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটন প্রমুখ। 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!