কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরেজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান।
শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং দুর্গত মানুষের সার্বিক অবস্থা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের প্রেস সচিব ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাফওয়ানুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি এ এস এম নুরুল আক্তার নিলয়, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ সালাউদ্দিন সোহেল, পেকুয়া থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

