নেত্রকোনার কেন্দুয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পাবলিক হলে কেন্দুয়া এডুকেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (কেইডিএ)-এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুসেন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ব. মোকতাদের বিল্লাহ, প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক তপন কান্তি রায়, পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম ভূঁইয়া, শিক্ষক আবুল কাশেম আকন্দ ও আব্দুল কাইয়ূম প্রমুখ।
প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক তপন কান্তি রায় জানান, এ বৃত্তি পরীক্ষায় উপজেলার সাতটি বিদ্যালয়ের প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৩৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৭০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্লে শ্রেণি থেকে ট্যালেন্টপুলে ১৪ জন এবং সাধারণ গ্রেডে ২০ জন, নার্সারি থেকে ট্যালেন্টপুলে ১৫ জন ও সাধারণ গ্রেডে ২৬ জন, প্রথম শ্রেণি থেকে ট্যালেন্টপুলে ১৫ জন ও সাধারণ গ্রেডে ১৮ জন, দ্বিতীয় শ্রেণি থেকে ট্যালেন্টপুলে ১৩ জন ও সাধারণ গ্রেডে ১৩ জন, তৃতীয় শ্রেণি থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ৭ জন এবং চতুর্থ শ্রেণি থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।
অনুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

