AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে টমটম-মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু



মৌলভীবাজারে টমটম-মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদির (৫০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল হাফিজ ও ভাতিজি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কের মাতারকাপন শিমুলতলা বাজারসংলগ্ন বেগেরবাড়ী গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদির কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মোতালিবের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জ থেকে মৌলভীবাজারগামী একটি মোটরসাইকেলের সঙ্গে শমসেরনগর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী আব্দুল কাদির ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় টমটমে থাকা এক শিশুসহ আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!