AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় মৎস্য খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু ও এমপি বাচ্চু



ভালুকায় মৎস্য খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু ও এমপি বাচ্চু

ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি মৎস্য খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

শনিবার (১১ জুলাই) দুপুরে তাঁরা খামারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উৎপাদন কার্যক্রম, ব্যবস্থাপনা ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে খামারসংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু ও গোলজার হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং খামার কর্তৃপক্ষ।

পরিদর্শন শেষে মৎস্যচাষিদের সঙ্গে মতবিনিময়কালে তাঁরা উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ, খাদ্যের মূল্য, অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ এ খাতের বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট সমস্যাগুলোর বাস্তবসম্মত ও টেকসই সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তাঁরা বলেন, মৎস্য খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারভিত্তিক উৎপাদন আরও সম্প্রসারণে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!