AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দর মুকসুদপুর গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের



সুন্দর মুকসুদপুর গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের

একটি জনপদের উন্নয়ন শুধু সড়ক, সেতু কিংবা ভবন নির্মাণে সীমাবদ্ধ নয়; এর প্রকৃত শক্তি গড়ে ওঠে শিক্ষার আলো, মানবিক মূল্যবোধ এবং সম্মিলিত উদ্যোগের ভিত্তির ওপর। সেই বার্তাই যেন নতুন করে উচ্চারিত হলো মুকসুদপুর উপজেলা অডিটোরিয়ামে, যেখানে শিক্ষকদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হলেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতা ছিল না; এটি ছিল শিক্ষা পরিবার ও জনপ্রতিনিধির মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং ভবিষ্যৎ উন্নয়নের প্রত্যয়ের এক মিলনমেলা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলব। শিক্ষা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে আগামী দিনের মুকসুদপুরকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তাঁর এ আহ্বানে একটি সমৃদ্ধ, শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ গঠনের স্বপ্ন উঠে আসে, যেখানে উন্নয়নের অংশীদার হবে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। সঞ্চালনা করেন মো. শওকত আলী মিয়া এবং স্বাগত বক্তব্য দেন মুকসুদপুর এসজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, বেজড়া এমইউ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম এবং বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল হুদা।

এ সময় ব্যারিস্টার সাজিদ আহমেদ কুশল, মৌলভী আব্দুল হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, জেকেএমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সাহা, বোয়ালিয়া নেজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাকিবুল হাসান, সুরুপী সালিনা বক্সা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুলু হোসেন মুন্সী, পাচুড়িয়া এপিএফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধীর সরকার এবং কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন মো. ওয়াহিদুজ্জামান। গীতাপাঠ করেন অচিন্ত কুমার। পরে মানপত্র পাঠ করেন মো. রবিউল ইসলাম।

উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষক, শিক্ষাবিদ, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উপজেলা অডিটোরিয়াম হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলায়। ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সম্মানে সংবর্ধিত হন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!