"খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন"— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে খেলাফত মজলিসের উদ্যোগে একটি তরবিয়তি (সাংগঠনিক ও দাওয়াতি দিকনির্দেশনামূলক) মজলিস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৩টায় গৌরীপুর উপজেলার ইসলামাবাদ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে খেলাফত মজলিসের গৌরীপুর উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসির আলী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রুহুল আমিন এবং ময়মনসিংহ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি রমজান আলী।
বক্তারা ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সাংগঠনিক কার্যক্রম জোরদার, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের নৈতিক উন্নয়ন, আদর্শিক চর্চা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে খেলাফত মজলিসের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

