AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারায় বন্যাকবলিত মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ



আনোয়ারায় বন্যাকবলিত মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়া ৩০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক অ্যাডভোকেট নুরুল কবির রানা।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়ভিটা, মুন্সীপাড়া ও গাজী মোল্লার বাড়ি এবং ৬ নম্বর ওয়ার্ডের সুজামল্লাপাড়া, পাঁচ সিকদার বাড়ি ও আমিন বাড়ি এলাকায় বন্যাকবলিত পরিবারের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি পেঁয়াজ এবং ১ লিটার সয়াবিন তেল দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে অ্যাডভোকেট নুরুল কবির রানা কোমর ও হাঁটুপানি মাড়িয়ে চাতরী ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা, বিশেষ করে ৩ নম্বর কেঁয়াগড় ওয়ার্ডসহ ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণকালে অ্যাডভোকেট নুরুল কবির রানা বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। টানা বর্ষণে ইউনিয়নের শত শত পরিবার পানিবন্দি হয়ে খাদ্যসংকটে পড়েছে। কেউ যেন অভুক্ত না থাকে, সে লক্ষ্যেই প্রথম ধাপে ৩০০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “দুর্যোগের এই সময়ে ঘরে বসে থাকার সুযোগ নেই। যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়াই আমাদের সামাজিক দায়িত্ব।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!