AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়: এমপি আবুল খায়ের ভূঁইয়া


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৮:৪৮ পিএম, ১০ জুলাই, ২০২৬

পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়: এমপি আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বর্তমান বাস্তবতায় পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি বলেন, দীর্ঘদিন দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় মাদক কারবারিরা তাদের নেটওয়ার্ক অনেক গভীরে বিস্তার করেছে। তাই মাদক নির্মূলে সময়োপযোগী ও কার্যকর আইন প্রণয়নে সরকার কাজ করছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্য সাগরদী জামে মসজিদের সামনে বামনী ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জাতীয় সংসদে নতুন মাদকবিরোধী আইন প্রণয়নের জন্য বিল আনা হয়েছে। পাশাপাশি জুয়া প্রতিরোধেও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার দীর্ঘমেয়াদে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলমের সভাপতিত্বে এবং বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদক সেবন ও বেচাকেনা, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনে প্রশাসনের আরও কঠোর ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

কর্মসূচিতে এলাকার সচেতন নাগরিক, যুবসমাজ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!