AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১০ পিএম, ১০ জুলাই, ২০২৬

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা

টানা ভারী বর্ষণ, বন্যা পরিস্থিতি এবং পাহাড়ধসের আশঙ্কায় বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েক দিনের ধারাবাহিক বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাহাড়ধস, আকস্মিক বন্যা এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে ৮ জুলাই জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে এবার ১৫ জুলাই পর্যন্ত কার্যকর করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, এই সময়ের মধ্যে জেলার সব পর্যটন স্পট, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বনের পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের ভাষ্য, টানা বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধস, নদ-নদীর পানি বৃদ্ধি এবং সড়ক যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সার্বিক পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ থাকায় জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাময়িকভাবে পর্যটন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!