রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মাসুদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিলকুমারী বিল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার হওয়া আসামি হলেন তানোর পৌর সদরের আমশো তাতিয়ালপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আছান আলী (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, এক বছরের সাজাপ্রাপ্ত আছান আলী দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে ছিলেন এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশি প্রহরায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

