সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা এলাকায় রৌহা ইয়ুথ সোসাইটির উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
কর্মসূচির উদ্বোধন করেন ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল করিম খান।
আয়োজকদের ভাষ্য, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জার্মান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাব্বির আহমেদের অর্থায়নে এ চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রৌহা ইয়ুথ সোসাইটির সভাপতি ও বিজিবি সদস্য মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাগর আলী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালামসহ সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

