AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ



বাঘাইছড়িতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শুক্রবার (১০ জুলাই) সকালে তারা বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁজাসহ জেলা, উপজেলা, পৌর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে দুর্গত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তারা বন্যাকবলিত এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার আহ্বানও জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!