অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকলেও ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে নাটকীয় জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। শেষ ষোলোর শেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া ও সুইজারল্যান্ড। সেই ম্যাচের বিজয়ী দলই শেষ আটে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে।
শেষ ষোলোর কলম্বিয়া–সুইজারল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ জুলাই (রোববার) বাংলাদেশ সময় সকাল ৭টায়।
অন্যদিকে, আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের ম্যাচও অনুষ্ঠিত হবে ১২ জুলাই (রোববার)। প্রতিপক্ষ হবে কলম্বিয়া অথবা সুইজারল্যান্ড—যে দল শেষ ষোলোর বাধা পেরোবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

