AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীনগরে জনসাধারণের সাথে পুলিশ সুপারের মতবিনিময়


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৮:৩৯ পিএম, ৭ জুলাই, ২০২৬

শ্রীনগরে জনসাধারণের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনের এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং এর সদস্য এবং স্থানীয় জনসাধারণের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১২.০০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে শ্রীনগর থানা প্রাঙ্গনে মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনের এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশং এর সদস্য এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, মুন্সিগঞ্জ, মোঃ মেনহাজুল আলম পিপিএম।

শ্রীনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত -এর সঞ্চালনায় সভায় বক্তারা মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনের ও সামজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহনের উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি কমিউনিটি পুলিশিং এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একটি শান্তিপূর্ণ নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। 
সভা শেষে শ্রীনগর উপজেলাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত করতে সকলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মো. কামরান হোসেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান , অফিসার ইনচার্জ শ্রীনগর থানা মো. জুয়েল মিঞা, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম খান, দপ্তর সম্পাদক মো. শফিউল আলম খান আজম, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!