AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু



মান্দায় গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামের টেংরা খালে গোসল করতে নেমে মমতাজ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ হোসেন উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামের মৃত আজমতুল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোসল করতে টেংরা খালে নামেন মমতাজ হোসেন। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। পরে খালের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় এক পথচারী তাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাল থেকে তুলে আনলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, মমতাজ হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!