AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন



উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

বরিশালের উজিরপুর প্রেসক্লাবের পূর্বের কমিটি ভেঙে দিয়ে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ‘দৈনিক মতামত’ পত্রিকার প্রতিনিধি সৈয়দ জাহিদ আলমকে আহ্বায়ক এবং ‘দৈনিক দেশের কথা’র প্রতিনিধি সর্দার সোহেলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
​সোমবার (৬ জুলাই) বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে এই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
​কমিটির অন্য তিন সদস্য হলেন— মো. রফিকুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), মাহবুবুর রহমান (দৈনিক কলমের কণ্ঠ) এবং সোহাগ হাওলাদার (দৈনিক বরিশালের কথা)।

জানা গেছে, নবগঠিত এই আহ্বায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে। উজিরপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র ও নিয়ম অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে।
​সভায় উপস্থিত উজিরপুরের কর্মরত গণমাধ্যমকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন এই আহ্বায়ক কমিটির হাত ধরে উজিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে এবং স্থানীয় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও পেশাদারিত্ব আরও সুদৃঢ় হবে।
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!