AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অসুস্থ গরুর মাংস বিক্রি, জরিমানা ১০ হাজার



অসুস্থ গরুর মাংস বিক্রি, জরিমানা ১০ হাজার

রাজশাহীর গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে সেই মাংস বিক্রি করার অপরাধে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১লা জুলাই) দুপুর ১টার দিকে গোদাগাড়ী পৌরসভার সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. তসিরুল ইসলাম (৪০)। তিনি গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অসুস্থ গরু জবাই করে বাজারে মাংস বিক্রি করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে জবাইকৃত গরুর মাংস জব্দ করে ঘটনার সত্যতা মেলায় ‍‍`পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১‍‍`-এর ৩(১) ও ২৪(১) ধারা মোতাবেক অভিযুক্ত তসিরুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
ইউএনও ইসরাত জাহান বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে জব্দকৃত মাংস গোদাগাড়ী পৌরসভা কর্তৃপক্ষের সহায়তায় বিধি অনুযায়ী মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং খাদ্যের মান নিয়ন্ত্রণে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!