AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিশার পাশে জয়


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:১৬ পিএম, ১৯ জুলাই, ২০২৬

তিশার পাশে জয়

জামদানি শাড়ি বিক্রিতে প্রতারণার অভিযোগে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারির ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পুরোনো এ বিতর্ক আদালত পর্যন্ত গড়ানোয় তিশার পক্ষে কথা বলেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এ প্রসঙ্গে তিনি তাদের অতীতের একটি ঘটনাও স্মরণ করেছেন।

থাই স্লিট ফিউশন ওয়্যারের সঙ্গে মানানসই চোকার পরেছেন তিশা

প্রায় ১০ মাস আগে একটি জামদানি শাড়িকে কেন্দ্র করে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসে। সে সময় একটি আইনি নোটিশের সূত্র ধরে বিষয়টি আলোচনায় এলেও পরে তা চাপা পড়ে যায়। তবে সম্প্রতি আদালতের সমন জারির পর পুরোনো সেই বিতর্ক আবারও সামনে আসে।

এই খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তানজিন তিশার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন শাহরিয়ার নাজিম জয়। সেখানে তিনি সাধারণ মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও সংবাদমাধ্যমের শিরোনামের সমালোচনা করেন। একই সাথে তিশার ওপর থাকা নিজের পুরোনো কিছু ব্যক্তিগত ক্ষোভের কথাও অকপটে শেয়ার করেন জয়।
রূপালি কাজের প্যাস্টেল শেডের লেহেঙ্গার সঙ্গে শিয়ার ফেব্রিকের কেপ দিয়ে আনা হয়েছে গাউনের আমেজ

তিশার প্রতি সমর্থন জানিয়ে জয় লিখেছেন, বিষয়টি একজন তারকা অভিনেত্রীর জন্য খুবই বিব্রতকর। সামান্য টাকার শাড়ির জন্য তার যে ভোগান্তি হচ্ছে সেটা কেটে যাবে খুব দ্রুত তা নিশ্চিত।

কিন্তু সাধারণ মানুষের পারসেপশন অর্থাৎ মনোজগতে থেকে যাবে অনন্তকাল যে কোন তানজিন তিশা? যে শাড়ি নিয়ে প্রতারণা করেছিল। সেই তানজিন তিশা। এভাবেই মানুষ বলবে। কখনোই বলবে না সে একজন দারুণ অভিনেত্রী।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!