AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা



পার্বতীপুর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

 দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী পার্বতীপুর পৌরসভা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান কাজী মো. সাজেদুর রহমান (স্বাধীন)। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মমিনুল ইসলাম। পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আয়োজকরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান একরাম তালুকদার এবং দিনাজপুর-নীলফামারী ক্লাস্টারের সহকারী জেলা ব্যবস্থাপক।

এছাড়া উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার মোতালেব, ট্রেজারার মো. জিল্লুর রহমান, পরিচালক (‍‍`ক‍‍` অঞ্চল) মো. রেজাউল করিম (লিটন), পার্বতীপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রব প্রামাণিক এবং পার্বতীপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী মো. সামসুজ্জোহা (জোহা)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্বতীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মো. শরিফুল ইসলাম (বকুল)। সার্বিক আয়োজনে সহযোগিতা করে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!