AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩৩ পিএম, ১৯ জুলাই, ২০২৬

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

একই সঙ্গে আগামী কয়েক দিনে দেশের আরও বেশ কিছু জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা প্রকাশ করা হয়েছে।

রোববার এক ব্রিফিংয়ে দেশের বন্যা পরিস্থিতির এই হালনাগাদ তথ্য জানান পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বর্তমানে সিলেট ও সুনামগঞ্জের কুশিয়ারা নদী দুটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বাড়তে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় আকস্মিক বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এর পাশাপাশি নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানিও কিছু কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়ে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ব্রহ্মপুত্র-যমুনার পানি অববাহিকায় নদীগুলোর পানি বিপৎসীমার কাছাকাছি বা ওপরে চলে যেতে পারে।

এর ফলে জামালপুর ও বগুড়াসহ আশপাশের ছয়টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

পাউবোর কর্মকর্তারা জানান, নদীগুলোর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকার প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!