AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীতে অসচ্ছল ব্যক্তির মাঝে ৩ লাখ টাকার চেক বিতরণ



ভূরুঙ্গামারীতে অসচ্ছল ব্যক্তির মাঝে ৩ লাখ টাকার চেক বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা থেকে প্রাপ্ত এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩০ জন অসচ্ছল ব্যক্তির প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য  অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মো. আজিজুর রহমান সরকার (স্বপন), বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমীর মো. আনোয়ার হোসেন, উপজেলা শাখার সেক্রেটারি মো. ফেরদৌস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামছুজ্জামান।

বক্তারা বলেন, সরকারের সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে অসচ্ছল ও দুস্থ মানুষের আর্থিক সহায়তা নিশ্চিত করতে এ ধরনের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও প্রকৃত উপকারভোগীদের পাশে থাকার ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!