পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত আবু নাঈমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুরের ভাই মো. নুর জামাল হাওলাদার ও আমিনুল ইসলাম নুর। এছাড়া উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সী, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম, পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. রেজাউল হাওলাদার, চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রাসেল প্যাদা, সদস্য সচিব মো. আবুল হোসেন, পৌর যুব অধিকার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসান, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন, সদস্য সচিব নাজমুল হাসান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, তাওহীদ ইমরানসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
এর আগে পটুয়াখালী থেকে গলাচিপায় পৌঁছানোর পথে বিভিন্ন স্থানে শুভাকাঙ্ক্ষীরা আবু নাঈমকে ফুলেল শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে আবু নাঈম বলেন, “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর আমাকে গলাচিপা-দশমিনা উপজেলার জনকল্যাণমূলক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় এবং যোগাযোগ রক্ষার যে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। দলমত নির্বিশেষে সবার নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

