AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৩ পিএম, ২৬ জুন, ২০২৬

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৭টি সমঝোতা সই হয়েছে। সফরের শেষ দিনে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শুক্রবার (২৬ জুন)বেইজিংয়ের দিওয়াউতাই স্টেট গেস্টহাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এসব তথ্য জানান।

তিনি বলেন, স্বাক্ষরিত ১৭টি সমঝোতার মধ্যে ১৩টি দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে, তিনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে এবং একটি বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পাদিত হয়েছে।

মাহদী আমিন আরও জানান, সফরকালে অনুষ্ঠিত প্রতিটি বৈঠকে চীনের শীর্ষ নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে চীনের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি স্মরণ করেন এবং তাদের ভূমিকার প্রশংসা করেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ‘এক চীন নীতি’ (One China Policy)-এর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তিনি জানান, বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি।

প্রধানমন্ত্রীর চীন সফরের অংশ হিসেবে তিনি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন প্রকল্প এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা সুজন, শাহাদাত হোসেন স্বাধীন এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!