AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রবাসীর অর্থায়নে মোরেলগঞ্জে নির্মিত হলো সাঁকো



প্রবাসীর অর্থায়নে মোরেলগঞ্জে নির্মিত হলো সাঁকো

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন কুয়েতপ্রবাসী নাঈম হোসেন রিয়াদ।

জানা গেছে, উত্তর সুতালড়ী গ্রামের শেখপাড়াগামী পূর্ব কাটাখালের ওপর নির্মিত কাঠের সেতুটি দীর্ঘদিন আগে ভেঙে যায়। পরে স্থানীয়রা বাঁশ ও সুপারি গাছ দিয়ে অস্থায়ী একটি সাঁকো নির্মাণ করে চলাচল করলেও সেটিও সময়ের সঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাঁকোটি ব্যবহার করতেন।

চলতি বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কার মধ্যে গ্রামের মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে কুয়েতপ্রবাসী নাঈম হোসেন রিয়াদ সরকারি সহায়তার অপেক্ষা না করে নিজ অর্থায়নে সাঁকোটি সংস্কারের উদ্যোগ নেন। তাঁর অর্থায়নে নতুন বাঁশ, কাঠ ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে সাঁকোটি চলাচল উপযোগী করা হয়েছে।

স্থানীয়রা জানান, এটি শুধু একটি সাঁকো নির্মাণ নয়; নিজের গ্রামের মানুষের প্রতি একজন প্রবাসীর দায়বদ্ধতা ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। বহরবুনিয়া, বারইখালী ও জিউধরা ইউনিয়নের হাজারো মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এই পথ ব্যবহার করে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে, কৃষকরা কৃষিপণ্য বাজারে নিয়ে যান এবং সাধারণ মানুষ মোরেলগঞ্জ পৌর সদরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করেন।

স্থানীয়দের ভাষ্য, নাঈম হোসেন রিয়াদ দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং দরিদ্র পরিবারকে সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নীরবে অবদান রেখে আসছেন।

উত্তর সুতালড়ী গ্রামের কয়েকজন প্রবীণ বাসিন্দা বলেন, “অনেকেই বিদেশে গিয়ে নিজের পরিবার নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু নাঈম আমাদের গ্রামের কথা ভুলে যাননি। মানুষের কষ্টের কথা শুনে তিনি যেভাবে এগিয়ে এসেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।”

স্থানীয় সচেতন মহল ভাঙা কাঠের সেতুর স্থানে একটি স্থায়ী ও টেকসই সেতু নির্মাণে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন। তাঁদের মতে, একটি স্থায়ী সেতু নির্মিত হলে পুরো এলাকার যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!