AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ



লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর চরবংশী ইউনিয়নের পশ্চিম চর কাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মোবারক হোসেন মাস্টার, কোডেকের সিনিয়র জোনাল ব্যবস্থাপক আব্দুল মান্নান মোল্লা এবং মোল্লারহাট শাখার ব্যবস্থাপক আব্দুল হাই।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে একটি করে স্কুল ব্যাগ এবং শিক্ষা উপকরণ হিসেবে ছয়টি করে খাতা তুলে দেন। এ সময় তারা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুল ইসলাম এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সমাজের উন্নয়ন ও শিক্ষার প্রসারে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সকল এনজিও যদি শিক্ষা খাতে এভাবে এগিয়ে আসে, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “কোডেক দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, পুষ্টি, জীবিকায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার।”

আয়োজকরা জানান, শিক্ষা ও পরিবেশের সমন্বয়ে পরিচালিত এ ধরনের কার্যক্রম শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!