AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলায় কাচিয়া ইপি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা



ভোলায় কাচিয়া ইপি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া টবগী ইপি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান বুধবার (২৪ জুন) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ এবং বক্তব্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি এবং ৪ নম্বর কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ শেখ সাদী হাওলাদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াদুর রহমান মুরাদ। কলেজের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন অফিস সহকারী আবদুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাফিজ ইব্রাহিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকারিয়া আজম, ইপি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মাকসুদুর রহমান শিহাব, লালমোহন কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফিরোজ আলম, উত্তর চকঢোষ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, ডিটিএম হাইস্কুলের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে এবং দেবীপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও গ্রীন ভিউ মডেল স্কুলের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তাঁর দৃঢ় প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন কবি, লেখক ও সাংবাদিক গাজী তাহের লিটন। তিনি বলেন, “দীর্ঘ দুই বছরের কঠোর অধ্যবসায়, পরিশ্রম ও নিয়মশৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষার্থীরা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়—বোর্ড পরীক্ষার দ্বারপ্রান্তে পৌঁছেছে। শুধু উচ্চশিক্ষিত হলেই হবে না, আদর্শ মানুষও হতে হবে। দেশে উচ্চশিক্ষিত ও মেধাবী মানুষের অভাব নেই, অভাব রয়েছে আদর্শ মানুষের।”

অনুষ্ঠানের শেষ পর্বে পরীক্ষার্থী, শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!