AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙ্গায় অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফের তিন সদস্য আটক


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০২:৫১ পিএম, ২৫ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফের তিন সদস্য আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত)–এর তিন সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার জার্মপ্লাজম, হ্যাচকপাড়া ও কুলপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭) এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের মানসি পাড়ার দুর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি এলজি, একটি পিস্তল, পিস্তলের একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, এলজির দুটি কার্তুজ, একটি খেলনা পিস্তল, একটি ছুরি, এক জোড়া বুট, নগদ ১১ হাজার টাকা এবং ব্যবহৃত তিনটি ব্যাগ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোন ও যৌথবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ বলেন, অস্ত্রসহ ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!