AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ কর্মশালা অনুষ্ঠিত



ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে কৃষি খাতে উদ্ভাবন, প্রযুক্তি সম্প্রসারণ ও টেকসই উন্নয়ন বিষয়ে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। প্রকল্পটি বিশ্বব্যাংক ও আইএফএডি (IFAD)-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আলমগীর কবীর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর কবীর বলেন, কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি, পুষ্টি-সংবেদনশীল কৃষি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে।

কর্মশালায় নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি উদ্যোক্তা সৃষ্টি, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা, কৃষিপণ্যের বাজারজাতকরণ এবং কৃষি খাতে বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, কৃষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের বিকল্প নেই। এ ধরনের কর্মশালা কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালার শেষে কৃষিবিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!