AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালথায় হাত-পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
আবুল বাসার, সালথা, ফরিদপুর
০১:২৬ পিএম, ২৫ জুন, ২০২৬

সালথায় হাত-পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলায় হাত-পা কাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার যদুনন্দী মৌজার একটি সড়ক থেকে পান্নু ফকির ওরফে জামু ফকির (৩৮) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত পান্নু ফকির উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সালথা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পরে মরদেহটি যদুনন্দী মৌজার একটি সড়কের ওপর ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিকভাবে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে পার্শ্ববর্তী একটি পাটক্ষেতে কুপিয়ে হত্যার পর মরদেহ সড়কের ওপর ফেলে রেখে যায়। মরদেহে হাত-পা বিচ্ছিন্নসহ গুরুতর আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত হত্যার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!