AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে ফুটবলের জোয়ার, শুরু হচ্ছে কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট



মুকসুদপুরে ফুটবলের জোয়ার, শুরু হচ্ছে কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

দীর্ঘদিন পর আবারও ফুটবলের উন্মাদনায় মুখর হতে যাচ্ছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা। গ্রামীণ জনপদে হারিয়ে যেতে বসা ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনা, তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখা এবং নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

এ উপলক্ষে বুধবার (২৪ জুন) বিকেলে মুকসুদপুর মিনি স্টেডিয়াম চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সাইফুল ইসলাম পান্নু।

তিনি জানান, মুকসুদপুরের ক্রীড়াপ্রেমী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, আগামী ৩ জুলাই মুকসুদপুর মিনি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোচনা ইউনিয়ন ও খান্দারপাড়া ইউনিয়ন। উপজেলার সব ইউনিয়ন এবং পৌরসভার দল এ প্রতিযোগিতায় অংশ নেবে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রতিটি ম্যাচকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা।

খেলার মাঠে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ প্রশাসন, আনসার-ভিডিপি সদস্য ও স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ট্রফির পাশাপাশি মোটরসাইকেল ও ফ্রিজ পুরস্কার রাখা হয়েছে। এছাড়া প্রতিটি ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার দেওয়া হবে। টুর্নামেন্ট শেষে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’, ‘সর্বোচ্চ গোলদাতা’ ও ‘সেরা গোলকিপার’ নির্বাচিত খেলোয়াড়দের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল কাইয়ুম মুন্সীসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির সদস্যরা জানান, এ আয়োজন শুধু বিনোদনের জন্য নয়; বরং মুকসুদপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে বের করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। টুর্নামেন্ট শেষে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতার উপযোগী একটি শক্তিশালী দল গঠনের পরিকল্পনাও রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!