AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৭:১৫ পিএম, ২৪ জুন, ২০২৬

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত

নেত্রকোনাড় মদন পৌর শহর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ও বুধবার সকালে পৌরসভা মিলনায়তনে ডিপিএম ও পিডিআরসি এর আয়োজনে এবং মদন পৌরসভা বাস্তবায়নে দু‍‍`দিন ব্যাপি এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার মূল বিষয় ছিলো-পৌর শহর উন্নয়নে সচেতন নাগরিকদের পরামর্শ নেওয়া এবং তা গ্রহন করা। সচেতন নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির, জামায়াতের নায়েবে আমীর রিয়াজ উদ্দিন (ইদ্রিছ মাস্টার), অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন করিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও মানবজমিন প্রতিনিধি নূরুল হক রুনু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আমীন তালুকদার প্রমুখ।

নগর উন্নয়ন ও বাস্তবায়ন বিষয়ে ব্রিফ করেন, ডিপিএম এর সিনিয়র কনসালটেন্ট আফসানা এম কামাল এবং পিডিআরসি এর চীফ এক্সাসটিং অফিসার মো. সারওয়ার হোসাইন এপিও। সভা সঞ্চালনায় ছিলেন কর আদায়কারী আব্দুল সালাম।

 

একুশে সংবাদ/ওজি
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!